চুল খুশকি মুক্ত রাখতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
শীত হোক আর গ্রীষ্ম যেকোন মৌসুমেই চুলে দেখা দিতে পারে খুশকির প্রকোপ। তবে চুলের রুক্ষতার পাশাপাশি শীতেই বেশি দেখা দেয় খুশকির ঝামেলা। খুশকি মূলত একধরণের রোগ।এই রোগ লিঙ্গভেদে নয়, হতে পারে স্ত্রী বা পুরুষ যে কারোরই। আর এটা রোগ বলেই এর যথাযথ চিকিৎসা প্রয়োজন। খুশকি শরীরের যে কোন জায়গাতে হতে পারে। তবে মাথার ত্বক খুশকি আক্রান্ত হয় সবচেয়ে বেশি।
সাধারণত মাথার ত্বকে জীবাণুর সংক্রমণ বেশি হলে খুশক হয়। মাথার তেলগ্রন্থি থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি পরিমাণে নিঃসৃত হলে খুশকি হতে পারে। অনেকে জেনেটিক কারণে খুশকির ঝুঁকিতে থাকেন। খুশকি হলে চুল পড়ে যাওয়ার পাশাপাশি মাথায় প্রচন্ড চুলকানি দেখা দেয়।
এই অস্বস্তিকর অবস্থা দূর করে চুলকে খুশকি মুক্ত রাখতে করণীয় :
ময়লা চুলে খুশকি বেশি হয়। এজন্য খুশকিমুক্ত থাকতে গেলে চুলকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভেজা অবস্থাতে চুল কোনভাবেই বেঁধে রাখা যাবে না।
চুলের খুশকি নিয়ন্ত্রণের জন্য পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসেও। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে মাথার ত্বক ভালো থাকে। এছাড়া চর্বিজাতীয় খাবারও খুশকি রোধে সহায়তা করে।
খুশকি বেশি হলে প্রতিদিন চুলে পরিমিত পরিমাণে এন্টি ড্যানড্রপ শ্যাম্পু ব্যবহার করতে হবে।
পানিতে তেঁতুল গুলিয়ে নিয়ে তেঁতুলের গোলা চুলের গোড়ায় ভালো করে লাগাগে হবে। তারপর ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল গোলা পানি মাথায় দিলে খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার চুলকানিও কমে যাবে।
খুশকি দূর করার আরেকটি কার্যকরী উপাদান টকদই। ৬ টেবিল চামচ ফেটানো টকদই এর সাথে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হবে।শেষে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে।
৪ টেবিল চামচ টকদই ও একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলতে হবে। এই মিশ্রণটিও সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করলে চুল থাকবে খুশকি মুক্ত।
মেথিও চুলের জন্য খুবই উপকারী। গরম নারকেল তেলের সাথে মেথি গুঁড়া মিশিয়ে মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল থেকে খুশকি দূর হবে। এই মিশ্রণটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যেতে পারে।
এছাড়া খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। এই তেল চুলের গোঁড়ার ত্বকে ম্যাসাজ করে সারারাত চুলে রেখে সকালে শ্যাম্পু করে ফেলতে হবে। এই তেল যে কোন ফার্মেসী বা সুপারশপে পাওয়া যাবে।
তবে খুশকির পরিমাণ অত্যধিক হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোই ভালো।
তথ্যসূত্র: ইন্টারনেট
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




